মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী পালন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৪২১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কালিগঞ্জ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত অধ্যক্ষ তমিজউদ্দিন আহমেদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বেলা ১২ টায় কালিগঞ্জ মহৎপুর সরকারি কবরস্থানে মাজার জিয়ারত জিয়ারত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
 
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি  শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন, সদস্য শেখ লুৎফর রহমান, আলহাজ্ব কাজী আল মামুন, পুত্র তানভির আহম্মেদ উজ্জল, কালিগঞ্জ শিল্পকলা একাডেমির সদস্য জাহাঙ্গীর হোসেন। তাঁর মাজার জিয়ারত দোয়া পরিচালনা করেন কালিগঞ্জ হাজী কফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা রমিজ উদ্দিন। পরে যোহরের নামাজবাদ কালিগঞ্জ থানা জামে মসজিদে অধ্যক্ষ তমিজ উদ্দিন আহমেদের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ জামে মসজিদের ঈমাম আলহাজ্ব মাওঃ আশরাফুল ইসলাম আজিজী।
উল্লেখ্য, অধ্যাপক, সাংবাদিক  অধ্যক্ষ তমিজউদ্দিন আহমেদ ২০১৪ সালে ১৯ আগস্ট স্টোর্ক জনিত কারণে সাতক্ষীরা সদর হাসপাতালে হাসপাতালে মারা যান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!