সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত

কালিগঞ্জে কিশোরীদের যৌন, প্রজনন ও স্বাস্থ‌্য সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৪২৫ বার পড়া হয়েছে

কিশোর কিশোরিদের যৌন, প্রজনন ও স্বাস্থ‌্য সেবায় কিশোরী প্রতিবন্ধীদের বাঁধা, প্রতিবন্ধী হিসেবে সামা‌জিক প্রতিবন্ধকতা অ‌তিক্রম করে প্রয়োজনীয় যত্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সের টে‌নিংরুম এই কর্মশালা অনু‌ষ্ঠিত হয়। নারী কণ্ঠ উন্নয়ন সংস্থা কি‌শোরী প্রজেক্টের আয়োজনে ও ডিজএ‌্যাবল্ড রিহ‌্যাবি‌লি‌টেশন এন্ড রিসার্চ এসো‌সিয়েশন (‌ডিআরআরএ) এর সহযো‌গিতায় কর্মশালার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান। নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক মনোয়ারা খাতুনের সভাপ‌তিত্বে ও উপজেলা নিরাপদ খাদ‌্য কর্মকর্তা আব্দুস সোবহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রাখেন উপজেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। ‌দিন ব‌্যা‌পি কর্মশালার সা‌র্বিক ব‌্যবস্থাপনায় ছিলেন কিশোরী প্রজেক্টের উপজেলা সুপার ভাইজার ন‌জিফা খাতুন ও মু‌জিবর রহমান। কর্মশালায় কা‌লিগঞ্জ, আশাশু‌নি ও দেবহাটা উপজেলার বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!