সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন

গোপালগঞ্জে ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৪৩১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে এক ব্যবসায়ীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল দশটায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিহত খসরুল ফকিরের স্ত্রী-সন্তানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে তারা একটি মিছিল নিয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তীব্র প্রতিবাদ জানায়।

পরে খসরুল হত্যার বিচারের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি গোপালগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৭ আগস্ট) পূর্ব শত্রুতার জের ধরে খসরুল ফকির (৫৪) নামে এক ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!