বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৪৭০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে তিনি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু’র রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ করোনা ভাইরাস থেকে মুক্তি চেয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

 

এ সময় স্বাস্থ্যবিধি মেনে সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও রক্ষনাবেক্ষন উইং) এ.কে.এম. মনির হোসেন পাঠান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গোপালগঞ্জ জোন) মো.জাকির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও অতিরিক্ত প্রকল্প পরিচালক (সাসেক প্রকল্প) মো.জিকরুল হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন ও সংস্থাপন) মো.আমানুল্লাহ তত্বাবধায়ক প্রকৌশলী (রক্ষনাবেক্ষন সার্কেল) মো.আবুল কালাম আজাদ, তত্তাবধায়ক প্রকৌশলী (গোপালগঞ্জ সড়ক সার্কেল) মো.জাহাঙ্গীর আলম, তত্তাবধায়ক প্রকৌশলী (ফরিদপুর সার্কেল) মো.জাবিদ হাসান, নির্বাহী প্রকৌশলী (সাসেক -১ প্রকল্প) অমিত কুমার চক্রবর্তী, গোপালগঞ্জ সওজ’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, ফরিদপুর সওজ’র নির্বাহী প্রকৌশলী মো. নকিবুল বারী, রাজবাড়ী সওজ’ও নির্বাহী প্রকৌশলী মো.সাদ্দাম হোসেন, মাদারীপুর সওজ’র নির্বাহী প্রকৌশলী মো.রফিকুল ইসলাম, শরীয়তপুর সওজ’র নির্বাহী প্রকৌশলী মো.সাজেদুর রহমান, গোপালগঞ্জ সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী মো.শাকিরুল ইসলাম, শরীয়তপুর সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী মো.ওয়াহিদুজ্জামান সহ সড়ক ও জনপথ সংশ্লিষ্ট অন্যান্য প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

এরপরে প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

পরে প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন গোপালগঞ্জ সড়ক ভবনে পৌঁছালে সেখানে তাকে সড়ক ও জনপথ গোপালগঞ্জ জোন ও সড়ক বিভাগের কর্মকর্তাগণ ফুল দিয়ে অভিনন্দন জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!