সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন

কালিগঞ্জ থানাকে মডেল ও আদর্শ থানায় রূপান্তর করতে স্বচেষ্ট আছি: ওসি মোঃ দেলোয়ার হুসেন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৩৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা।

শনিবার বেলা সাড়ে ১১ টায় থানা ক্যাম্পাসের গোলঘরে থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

এসময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন বক্তব্যে বলেন পুলিশ ও সাংবাদিকবৃন্দের সমন্বয়ে কালিগঞ্জ থানাকে মডেল হিসাবে উপহার দিতে চাই। সন্ত্রাস, জঙ্গীবাদ, চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

এসপিসহ সকলের সহযোগীতায় কালিগঞ্জ থানাকে খুলনা ভিভাগের মধ্যে প্রথমস্থানে নিয়ে যেতে চাই। আমার পাওয়ার বা চাওয়ার কিছু নেই, আমি জনকল্যানে নিজেকে বিলিয়ে দিতে চাই। থানার প্রাচীর সংস্কার, গ্যারেজ, ক্যাম্পাস ফুল, ফলে সাজানোসহ মানবিক থানা গড়ার চেষ্টায় আছি। সাংবাদিকবৃন্দ সমাজের দর্পন, জাতীর বিবেক হিসাবে খ্যাত, সাংবাদিকদের আন্তরিক সহযোগীতায় দালাল, সন্ত্রাস ও মাদকমুক্ত থানা হিসাবে পরিচিতি করাতে সক্ষম হয়েছে।

মতবিনিময়কালে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) এস এম আজিজুর রহমান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!