সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত

কালিগঞ্জের প্রবীণ আ’লীগ নেতা ডা. হজরত আলী’র মৃত্যুতে এমপি রবি’র শোক

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ১৩১৮ বার পড়া হয়েছে

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কালিগঞ্জ থানা সংগ্রাম পরিষদের সভাপতি, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠকালিন সভাপতি, ৭০’র দশকের সর্বজন স্বীকৃত আদর্শ চিকিৎসক ডা. হজরত আলী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রবীণ চিকিৎসক ডা. হজরত আলী মঙ্গলবার বিকাল ৪টা ৪৫ মিনিটে কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তার মৃত্যুতে এমপি রবি বলেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা ডা. হযরত আলী বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ্যরে প্রতি অবিচল থেকে রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়।’

এদিকে প্রবীণ চিকিৎসক ডা. হজরত আলী’র মৃত্যুতে কালিগঞ্জের নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ চিকিৎসক ডা. হজরত আলী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!