বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

কোটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু

কবির নেওয়াজ রাজ::
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ১০৯২ বার পড়া হয়েছে

আগস্ট মানেই জাতির জনক হারানোর মাস। এ মাসের পনের তারিখ আমরা আমাদের বাঙ্গালী জাতির জনক কে হারিয়েছিলাম।

১৫ আগস্ট ১৯৭৫, সালে কোটি কোটি বাঙালি তাদের অভিভাবক কে হারিয়ে ফেলেছিল। সারা জাতি স্তব্ধ হয়ে গিয়েছিল, কাঁদতে পারেনি ভয়ে। সে এক অসহনীয় সময়, যন্ত্রণাকাতর দিন-রাত। অভিভাবক হারিয়ে গেছে, বুকে পাষাণভার। তবু চোখ থেকে পানি পড়া বারণ, আর্তি আহাজারি করা বারণ। যে সঙ্গীন কেড়ে নিয়েছিল বাঙালি জাতির জনক আর তার পুরো পরিবারকে, সে সঙ্গীনের ভয়ে কাঁদতে পারেনি বাঙালি জাতি। শুধু যাদের বুকে সঙ্গীন ধরা যায় না সেই স্বাধীন দেশের আকাশ বাতাসে ধূলিকণা কেঁদেছিল, বাঙালি ফেলেছিল নীরব দীর্ঘশ্বাস! কী ভয়ঙ্কর, কী নিষ্ঠুর আর কী ভয়াল ছিল সেই দিন রাত! ওই রাতে স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, ১০ বছরের শিশুপুত্র শেখ রাসেল, দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রাজি জামাল, সহোদর, আত্মীয় পরিজনসহ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন জাতির জনক। সেই হত্যাযজ্ঞে আরো শহিদ হন বঙ্গবন্ধুর ছোটভাই মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবত, তার ছেলে আরিফ সেরনিয়াবত, মেয়ে বেবী সেরনিয়াবত, শিশুপৌত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্তা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবত, আবদুল নঈম খান রিন্টু এবং বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসা তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিলউদ্দিন আহমেদসহ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা ও কর্মচারী। বাঙ্গালী জাতি আজও গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে এসব শহিদকে।পঁচাত্তরের ১৫ আগস্ট মধ্যরাতে গণহত্যা চালালো পাকিস্তানি হানাদারদেরই এদেশীয় দোসর কিছু বিশ্বাসঘাতক, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কিছু রাজনীতিক। সঙ্গে ছিল জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের শিকার হয়ে বঙ্গবন্ধু নৃশংসভাবে শহিদ হলেন সেই কালরাতে। প্রবাসে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।বঙ্গবন্ধু মাত্র ৫৫ বছরে জীবনে স্বদেশের মাটি আর মানুষকে এমন ভালবাসার বন্ধনে বেঁধেছিলেন যে বন্ধন কোনোদিন ছিন্ন হওয়ার নয়। তাই আজো মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করে বঙ্গবন্ধুকে।আল্লাহ্ রাব্বুল আলামিন স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও তার পরিবারের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!