মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস কর্তৃক ফ্রি ডায়াবেটিস টেস্ট ও সচেতনতা তালায় সেতু আবুলসহ ৩ জন আ ট ক তালায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরা নিউরনের উদ্যোগে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী দল পৌর ও সদর যুবদলের উদ্যোগে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা গ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুল আলম সাতক্ষীরায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ে মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

তালায় জমিজমা সংক্রান্ত বিরোধে আহত ৭

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৪০৩ বার পড়া হয়েছে

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরার তালায় একই পরিবারের ৭ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের ভাড়াটিয়া গুন্ডারা।

আহতদের মধ্যে গুরুতর ৪জনকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেহালপুর গ্রামের শেখ আতিয়ার রহমান জানান, প্রতিবেশী জাকির শেখ এর সহিত দীর্ঘদিন যাবৎ জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল, এবিষয়ে জালালপুর ইউনিয়ন পরিষদে আগামী শনিবার সালিশ ছিল। কিন্তু তার পূর্বেই রোববার সকালে জাকিরের ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী দিয়ে ঐ জমি দখল করতে যায়। এ সময় আমাদের বাড়ীর লোকজন বাঁধা দিতে গেলে তারা লোহার রড, দা, লাঠি দিয়ে অতর্কিত পিটিয়ে ৭ জনকে জখম করে।

আহতদের মধ্যে নেহালপুর গ্রামের মৃত. শরফুদ্দিন শেখের ছেলে ফারুক শেখ (৩৮), আবু হাসান শেখ (৩৫), আফাস উদ্দিন শেখের ছেলে বছির উদ্দিন (৫৫) ও শেখ আতিয়ার রহমানের স্ত্রী সেলিনা (৩৬) কে মারাত্বক জখম অবস্থায় তালা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তালা থানায় মামলার প্রস্তুতি চলছে।

এবিষয়ে সংশ্লিষ্ট জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু জানান, বিষয়টি মিমাংসার জন্য আগামী শনিবার ইউনিয়ন পরিষদে দিন ধার্য ছিল। এরই মধ্যে জমি দখল করার জন্য হামলা চালিয়ে কাজটা তারা ভাল করেনি। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!