মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত, ট্রাক চালক আটক

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনির গদাইপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গোয়ালডাঙ্গা-প্রতাপনগর সড়কের গদাইপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আটক করা হয়েছে ট্রাক চালক বাবু সরদারকে।

নিহত গৃহবধূর নাম রেবা খাতুন (২০)। তিনি একই উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যমএকসরা গ্রামের সুজন ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বালিবোঝাই একটি ট্রাক আশাশুনি উপজেলার গদাইপুরের দিকে যাওয়ার পথে পথিমধ্যে এনামুল সরদারের বাড়ির পাশে একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা গৃহবধূ রেবা খাতুন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা এ সময় ট্রাকের চালক সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বাবু সরদারকে আটক করে পুলিশের সোপর্দ করেন।

আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, ঘটনাটি শোনার পর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। একই সাথে ঘাতক ট্রাকচালক বাবুকে আটক করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!