মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

আজিজা মান্নান ফাউন্ডেশনের সৌজন্যে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে সাতক্ষীরায় খাদ্যসামগ্রী বিতরণ

✍️খন্দকার আনিসুর রহমান তাজু🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩০১ বার পড়া হয়েছে

জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে করোনায় অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে সাতক্ষীরায় খাদ্য বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরার কৃতি সন্তান জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ড.কাজী এরতেজা হাসান (সিআইপি)’র পক্ষ থেকে আজিজা মান্নান ফাউন্ডেশন এর সৌজন্যে শুক্রবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

দৈনিক ভোরের পাতার প্রধান সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য,সাবেক ছাত্রনেতা কাজী হেদায়েত হোসেন রাজ এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মীর মোস্তাক আলী, কাজী বাবু, ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মোসফেকুর রহমান মিল্টন, ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, কাজী রাজা,কাজী আবু সেলিম, কাজী সহিদুজ্জামান,কাজী আব্দুল মাগফুর, শেখ জুবায়ের আল্ জামান, প্রকৌশলী মফিজুর রহমান ঢালী, খন্দকার আনিসুর রহমান, রফিকুল ইসলাম,কাজী টগর প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি আমাদের গর্ব। তিনি সবসময় চেষ্টা করেন আমাদের এই আঞ্চলের মানুষের জন্য কিছু করার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মোসফেকুর রহমান মিল্টন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!