শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

উপজেলা প্রশাসনের উদ্যোগে চলছে মুকসুদপুরে সর্বত্র কঠোর লকডাউন 

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৫২ বার পড়া হয়েছে

সরকার ঘোষিত গত ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউনের আজ তৃতীয় তম দিনে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সর্বত্র চলছে কঠোর লকডাউন। উপজেলার বিভিন্ন হাট-বাজারে কঠোর লকডাউনের বিধিনিষেধ নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলাম পরাগের নেতৃত্বে চলছে প্রশাসনের অভিযান।

এ সময় বিধিনিষেধ অমান্যকারী ১৪ ব্যবসায়ী ও পথচারীদেরকে ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করেন এবং উপজেলার বিভিন্ন হাট বাজারের দোকানদার ও পথচারীদেরকে লকডাউন ও স্বাস্থ্যবিধিনিষেধ সম্পর্কে সচেতনতামূলক মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব, যথাসম্ভব ভীড় এড়িয়ে চলা, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়ার জন্য অনুরোধ করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট সাদাফ আবরার রাইয়ান ও তার চৌকস সেনাদল সহ গণমাধ্যমকর্মী বৃন্দ।

এদিকে কঠোরভাবে লকডাউন পালন করার জন্য সকাল ৮টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিভিন্ন হাট বাজার, কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রাখার জন্য স্থানীয় প্রশাসনের তরফ থেকে সময় সীমা নির্ধারন করে দেওয়া হয়েছে। তবে সচেতন মহল মনে করছেন, “চলমান বৈশ্বিক করোনা পরিস্থিতি বিপর্যয় মোকাবেলায় এই কঠোর লকডাউনের বিকল্প নাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!