মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

“আমার বঙ্গবন্ধু” প্রতিযোগিতায় বিজয়ী বিশ্বজিৎকে পুরস্কারের চেক তুলে দিলেন ডিসি শাহিদা সুলতানা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৫৫৭ বার পড়া হয়েছে

“আমার বঙ্গবন্ধু” প্রতিযোগিতায় বিজয়ী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেল বাড়ী গ্রামের কৃতিসন্তান বিশ্বজিৎ সরকারের হাতে পুরস্কারের চেক তুলে দিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী বিশ্বজিৎ এর হাতে এ চেক তুলে দেওয়া হয়।

“মুজিব জন্মশতবর্ষ” উপলক্ষে আইসিটি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দেশব্যাপী “আমার বঙ্গবন্ধু” প্রতিযোগিতার আয়োজন করে আইসিটি অধিদপ্তর। এতে সারাদেশ থেকে অংশ নেওয়া প্রায় শতাধিক প্রতিযোগীদের মধ্য থেকে ৪০ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হয়। পরে সেখান থেকে ১২জনকে বিজয়ী ঘোষণা করেন আইসিটি বিভাগ। গোপালগঞ্জের বিশ্বজিৎ সরকার বিজয়ী ১২ জনের মধ্যে একজন। বঙ্গবন্ধুর চিন্তা ও চেতনায় উজ্জীবিত হয়ে শত বাধা-বিপত্তি পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করায় এ প্রতিযোগিতায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

পরে আইসিটি অধিদপ্তরের পক্ষে বিজয়ী বিশ্বজিৎ এর হাতে নগদ এক লক্ষ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ স্থানীয় সরকার -এর উপ-পরিচালক (ডিডিএলজি) আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হাসিবুর রহমান, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!