মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

গত ২৪ ঘণ্টায় করোনা সাতক্ষীরায় আক্রান্ত ও উপসর্গে মৃত্যু-৪, চলছে ঢিলেঢালা লকডাউন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় চলমান বিশেষ লকডাউনের তৃতীয় সপ্তাহের তৃতীয় দিন সোমবার। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১১৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৫০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৪৩ দশমিক ১০ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৪ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। এনিয়ে, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬১ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২৭৪ জন। এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালে ২২৯ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এর মধ্যে ২০ জন পজেটিভ রুগী ও বাকীরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৩৯ জন ও আক্রান্ত হয়ে আরো তিন জন ভর্তি রয়েছেন। ইতিমধ্যে সাতক্ষীরার ২৫০ শয্যা বিশিষ্ট্য মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ও সদর হাসপাতালক সর্বসাধারূণর জন্য চিকিৎসার ঘোষণা দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

অপরদিকে, সকাল থেকে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। শহর ও গ্রাম অঞ্চলের হাট বাজার গুলোত মানুষের ভিড় লক্ষনীয়। স্বাস্থ্যবিধি কিছুতেই মানছেননা তারা। তাই লকডাউন সর্বাত্মক করতে পুলিশ মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে চলাচল নিয়ন্রন করছে। এরই মধ্যে শহর ও গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশিসহ নানা উপসর্গ নিয়ে ভুগছেন অধিকাংশ মানুষ।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, সাধারন মানুষ কিছুতেই স্বাস্থ্য বিধি মানছেননা। এমন পরিস্থিতিতে লকডাউন আরো জোরদার করতে হবে। তিনি এ সময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!