মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস কর্তৃক ফ্রি ডায়াবেটিস টেস্ট ও সচেতনতা তালায় সেতু আবুলসহ ৩ জন আ ট ক তালায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরা নিউরনের উদ্যোগে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী দল পৌর ও সদর যুবদলের উদ্যোগে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা গ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুল আলম সাতক্ষীরায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ে মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

প্রতারক সাহেদ করিমের সাতক্ষীরার ভার্চুয়াল আদালতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর

আসাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র আইনে মামলায় বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তারকৃত সাহেদ করিমকে ভার্চুয়াল আদালতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রবিবার দুপুরে দেবহাটা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশয়াল ম্যাজিষ্ট্রেট রাজিব কুমার রায় ভার্চুয়াল আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কোর্ট ইন্সেপেক্টর অমল রায় ও এ মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-৬ এর এস.আই রেজাউল করিম আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন।

উল্লেখ্য: গত ১৫ জুলাই বুধবার রাত ১০ টা ৪৫ মিনিটে র‍্যাব-৬ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় সাহেদ করিম ও তার পালানোর সহায়তাকারী নৌকার মাঝি বাচ্চুসহ তিন জনের বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইন ও ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। মামলা নং-০৫। এর আগে ওই দিনেই ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদীর একটি ব্রিজের নিচ থেকে বোরকা পরে নৌকায় করে পালিয়ে ভারতে যাওয়ার সময় সাহেদ করিমকে আটক করে র‍্যাব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!