মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও দোষীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৫৪৬ বার পড়া হয়েছে

পেশাগত দায়িত্ব পালনকালে সচিবালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিক নির্যাতন, মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন পালিত হয়েছে।

বুধবার (১৯ মে) সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

গোপালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এস, এম হুমায়ুন কবীর, দৈনিক সংবাদের রবীন্দ্রনাথ অধিকারী, সমকালের মনোজ সাহা, বৈশাখী টিভির শেখ মোস্তাফা জামান, এনটিভির মাহবুব হোসেন সারমাত, এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ, প্রথম আলোর প্রতিনিধি নুতন শেখ, বিটিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসান, একাত্তর টিভির আজিজুর রহমান রনি, এশিয়ান এজ-এর মিজানুর রহমান মানিক, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম সাইফুর রহমান, ঢাকা পোস্টের লিয়াকত হোসেন লিংকন, জবাবদিহির মোহাম্মদ মাহমুদ কবির আলী, দৈনিক স্বাধীন মত এর পারভেজ লিপু, ফকির মিরাজ আলী প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন চ্যানেল টুয়েন্টিফোরের রাজিব আহমেদ রাজু।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগের দাবি জানিয়ে বলেন, ঘটনার সঙ্গে জড়িত স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও তার সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দিতে হবে।

বক্তারা আরো বলেন, মিথ্যা অভিযোগ দিয়ে রোজিনাকে পুলিশের কাছে হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা করা আরও নিন্দনীয়। স্বাস্থ্য বিভাগ তাদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের ঘটনা আড়াল করতে রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে সাজানো মামলায় ফাঁসিয়েছে। তাকে পাঁচ ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নিপীড়নের জঘন্যতম ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল বলে মন্তব্য করেন বক্তারা।

এদিকে, এ মানববন্ধন কর্মসূচীর সাথে একত্বতা ঘোষণা করে জেলার কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!