রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

দেবহাটা থানায় শাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে র‍্যাব এর মামলা দায়ের

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৪৯৫ বার পড়া হয়েছে

করোনার টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে খুলনা র‍্যাব- ৬ এর ডিএডি নজরুল ইসলাম বাদি হয়ে সাহেদ করিম, একজনকে পলাতক ও একজনকে অজ্ঞাতনামা আসামী করে সাতক্ষীরার দেবহাটা থানায় এ মামলা দায়ের করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, বুধবার ভোর সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্ত ব্রেইলী ব্রীজ এর নীচ থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর তাকে হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে রাতেই র‍্যাব-৬ এর সিপিসি-১ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে ১৯৭৮ সালের আর্মস অ্যাক্টের ১৯-এ উপধারা এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি/এ ধারায় দেবহাটা থানায় একটি মামলাটি (৫) করেন। মামলায় সাহেদ করিমকে প্রধান আসামিসহ একজনকে পলাতক ও অজ্ঞাত একজনকে আসামি করে মামলাটি করা হয়।

উল্লেখ্য, প্রতারণাসহ নানা অপকর্মের ঘটনায় ইতোপূর্ব প্রতারক সাহেদের বিরুদ্ধে ৫৬টির মতো মামলার সন্ধান পায় আইন-শৃংখলা বাহিনী। যার মধ্যে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ।

সর্বশেষ করোনাভাইরাসের ভুয়া টেস্ট ও জাল সনদ প্রদানের ঘটনায় র‍্যাবের অভিযানে রিজেন্ট হাসপাতালের দুটি শাখা সিলগালা করে পুলিশের এই এলিট ফোর্সটি। এরপর মামলা হলে পালিয়ে বেড়াছিল সাহেদ। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার ভোরে ছদ্মবেশে ভারতে পালানোর চেষ্টার সময় র‍্যাবের হাতে ধরা পড়েন রিজেন্টের চেয়ারম্যান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!