শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সাথে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা!

সরস্বতী পূজার শুভেচ্ছা গোপালপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মলয়েন্দু বিশ্বাসের

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৩৯ বার পড়া হয়েছে

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর আরাধনা করা হবে এ উৎসবে। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞান আলোকের প্রতীক। সরস্বতী পূজা উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৩ নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও আসন্ন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মলয়েন্দু বিশ্বাস।

ইউনিয়ন বাসীর সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে মলয়েন্দু বিশ্বাস
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের আশীর্বাদ, দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নির্মোহ, পরীক্ষিত, ত্যাগী ও আ. লীগের জন্য নিবেদিত পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন মলয়েন্দু বিশ্বাস শুরু থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন।

খবর নিয়ে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডে গোপালপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সফল সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে প্রায় দুই যুগ ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন তিনি।

এছাড়া তার স্বর্গবাসী পিতা কাশিশ্বর বিশ্বাসও ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন অনুগত সৈনিক। মলয়েন্দু বিশ্বাস নিজে এবং তার সন্তান-সন্ততিও স্বাধীনতার স্বপক্ষের শক্তিতে বিশ্বাসী।

গণমাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনাকে অটুট রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে এবং বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!