বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন  কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি হাফেজ রবিউল বাসার দোকানের বারান্দা দ খ ল! নলতায় ইউপি চেয়ারম্যানের বি রু দ্ধে মেম্বার ও তার ছেলে মা র পি ট করার অ ভি যো গ তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন: দ্বিমুখী লড়াই; ভোট ১৬ মে সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু পরিষদ ও বেসিক ব্যাংক লিমিটেডের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৯ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু পরিষদ ও বেসিক ব্যাংক লিমিটেডের নেতৃবৃন্দ।

শনিবার দুপুরে বেসিক ব্যাংক লিমিটেডের মহা ব্যবস্থাপক আহম্মেদ হোসেন, মহা ব্যবস্থাপক হাসান তানভীর, মহা ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ, মহা ব্যবস্থাপক মোঃ মমিনুল হক, উপ-মহা ব্যবস্থাপক ও বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেডের আহ্বায়ক মোঃ মুছা খান, বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেডের সভাপতি শংকর তালুকদার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, বেসিক ব্যাংক টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক কে, এম, ওয়াহিদুল ইসলাম, কোটালীপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ বেলাল হোসেন, ফকিরহাট শাখার ব্যবস্থাপক মোঃ শামীম হোসেন সহ বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেডের অন্যান্য শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ‘৭৫-এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপরে বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেডের কর্মকর্তাগণ ও নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!