বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা: গ্রে প্তা র কৃ ত দুই আ সা মী কে রি মা ণ্ড শেষে আদালতে সাতক্ষীরায় শিশুদের সুরক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রা ণ গে ল তরুণের সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় স ড় ক দু র্ঘ ট না রো ধে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইউপি সদস্যের নেতৃত্বে শ্যামনগরে পুলিশের ওপর হা ম লা চালিয়ে আ সা মি ছি ন তা ই সাতক্ষীরায় অপ্রতিমসহ নি হ ত সকল শিশুর বি চা রে র দা বি তে প্র তি বা দ সমাবেশ সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল

কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আহত-৬, আটক-৪

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৪৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার দেয়াড়া ইউনিয়নের মাঠপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছে আরো ছয় জন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রতিপক্ষ আনসার গাজীসহ ৪ জনকে আটক করেছে।

নিহতের নাম আমজাদ গাজী (৬৫)। তিনি ওই গ্রামের মৃত ওমর আলী গাজীর ছেলে। আহতরা হলেন, হাছিনা খাতুন (৫০), সোহেল (২৬), ফাতেমা খাতুন (২০), বিথি খাতুন (১৮), সালেহা খাতুন (৪৫) ও নুর জাহান (৪৫) সহ আমজাদ হোসেনের পুত্রবধূ ও দুই বছর বয়সী নাতি।

পুলিশ জানায়, আদালতে বিচরাধীন ও নিষেধাজ্ঞা জারীর পরেও ওই জমিতে আজ মঙ্গলবার সকালে আমজাদ গাজীসহ তার লোকজন ধান রোপনের জন্য চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ তার আপন চাচাতো ভাই আনসার গাজীসহ তার সস্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিতভাবে তাকে (আমজাদ গাজীকে) লক্ষ্যে করে বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিট করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আনছার আলী, ফুলমতি, রিতা খাতুন ও ফাহি নামে ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!