বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গুরুতর অসুস্থ সাংবাদিক শেখ আব্দুল আলিম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা  ডুমুরিয়ায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সনদ প্রদান  সাতক্ষীরায় পৌরসভার অ বৈ ধ উ চ্ছে দ অ ভি যা ন বি পু ল অ স্ত্র-গো লা বা রু দসহ সুন্দরবনের নানা ভাই বা হি নী র ১২ ডা কা তে র আ ত্ম স ম র্প ণ সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে গাজর চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ  সাতক্ষীরায় প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ক পরামর্শ সভা

কলারোয়ায় ডোবার ধার থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় একটি ডোবার ধার থেকে মেহেদি হাসান (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন ‘২৬) সকালে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পেছনে একটি মুঠোফোন টাওয়ার সংলগ্ন ডোবার পাশ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

​পুলিশের ধারণা, ওই যুবককে অন্য কোথাও হত্যা করার পর মরদেহটি টেনেহিঁচড়ে এখানে এনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত মেহেদি হাসান পার্শ্ববর্তী কয়লা ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। নিহত মেহেদি হাসান পেশায় একজন মধু ব্যবসায়ী বলে জানা যায়। 

​পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় গ্রাম পুলিশ সদস্যের মাধ্যমে ডোবার ধারে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পায় কলারোয়া থানা-পুলিশ। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ও সংশ্লিষ্ট এলাকার বিট অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সেখানে গিয়ে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

​কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে শনাক্ত করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে, তাকে হত্যা করে টেনেহিঁচড়ে ডোবার ধারে রেখে গেছে ঘাতকেরা।

​ওসি আরও জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!