
সাতক্ষীরার দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে '২৬) উপজেলা ভূমি অফিস থেকে বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রদীপ কুমার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বীন ফিরোজ প্রমুখ। এ সময় উপজেলা ভ‚মি অফিসের কানুন-গো শহিদুল ইসলাম, নাজির প্রদীপ কুমার ঢালী, অফিস সহকারী মুরশীদ অলম, মিউটিশন সহকারী অমিত কুমার বর, সার্টিফিকেট পেশকার সচিন সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা ভ‚মি অফিস চত্বরে মেলা উপলক্ষে ভ‚মি উন্নয়ন কর সেবা বুথ, অর্পিত সম্পত্তি সেবা বুথ, খাস জমি সেবা বুথ, ই নামজারি সেবা বুথ স্টল স্থাপন করা হয়েছে। যেখান থেকে নাগরিকরা সহজে সরাসরি ভূমি সংক্রান্ত সেবা পাবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.