বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির বার্ষিক প্রীতিভোজ 

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৩৯১ বার পড়া হয়েছে

শত কর্মব্যস্ততা সর্তেও বছরের একটি দিন হাসি আনন্দ ভাগা ভাগি করে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির বার্ষিক প্রীতি ভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ জানুয়ারী) দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে এ বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশার সভাপতিত্বে ও সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু’র সঞ্চালনা এবং সার্বিক ব্যবস্থাপনায় প্রীতিভোজে উপস্থিত ছিলেন শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মিয়ারাজ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মো. রজব আলী, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মো. তুহিন আলী, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আনারুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ইলিয়াস হোসেন এবং সদস্য ইয়াছিন আলী, কবিরুল ইসলাম, মহিদুল ইসলাম, মো. রায়হান গাজী, রফিকুল ইসলাম ও ফজর আলী মন্ডলসহ শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সকল সদস্যরা বার্ষিক প্রীতিভোজে অংশ নেয়। শত কর্মব্যস্ততার মাঝে ব্যবসায়ীরা দিনভর হাসি আনন্দে মেতেছিল। দুপুরে বার্ষিক প্রীতিভোজে অংশগ্রহণকারী সকল সদস্যের মাঝে প্রীতিভোজের খাবার বিতরণ করেন শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!