শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

বঙ্গবন্ধু’র সমাধিতে বাংলাদেশ গ্রন্থাগার সমিতির নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ১২৬২ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) -এর নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ।

শনিবার বিকালে বাংলাদেশ গ্রন্থাগার সমিতির (২০২১-২০২৩) মেয়াদে কার্যনির্বাহী পরিষদের সদ্য নির্বাচিত সভাপতি ড. মিজানুর রহমান, মহাসচিব মোঃ হামিদুর রহমান তুষার ও কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন ভূইয়া’ র নেতৃত্বে পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও সকল বিভাগীয় কাউন্সিলবৃন্দদের সাথে নিয়ে তাঁরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডঃ নাসির উদ্দীন, ঢাকা বিভাগীয় কাউন্সিলর লুৎফুন নাহার, বরিশাল বিভাগের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুব আলম, সিলেট বিভাগের কাউন্সিলর মোঃ কায়সার আহমেদ, খুলনা বিভাগের কাউন্সিলর বাবু অনাদি কুমার সাহা, চট্টগ্রাম বিভাগের কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির, রাজশাহী বিভাগের কাউন্সিলর আব্দুল্লাহ আল বশির, রংপুর বিভাগের কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল, ময়মনসিংহ বিভাগের কাউন্সিলর মোঃ এমদাদ হোসেন, সমাধি সৌধ কমপ্লেক্সে স্থাপিত “বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাঠাগারের প্রধান লাইব্রেরীয়ান বাবু যোগেন্দ্র নাথ বাড়ৈ সহ বিভিন্ন বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে, সকলে ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এর আগে “বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাঠাগার” -এর প্রধান লাইব্রেরীয়ান যোগেন্দ্রনাথ বাড়ৈ ‘র সভাপতিত্বে এক মতবিনিময় সভায় সকল নেতৃবৃন্দ অংশনেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!