শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু

ঐতিহাসিক টিয়ে রাজার পুকুর সংরক্ষণে তালার মানিকহারে আলোচনা সভা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার মানিকহারে ঐতিহাসিক ‘টিয়ে রাজার পুকুর’ (দীঘি)-এর ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ‘২৬) বিকাল ৪টার মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘বেলা’-এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী অ্যাড. মুকুল। তিনি তার বক্তব্যে পরিবেশগত ভারসাম্য রক্ষা ও স্থানীয় ইতিহাস সংরক্ষণে প্রাচীন জলাশয়গুলোর গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসিএ সদস্য ও বিশিষ্ট পরিবেশকর্মী সাকিবুর রহমান বাবলা, তিনি বাংলাদেশ পরিবেশ ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনের বাস্তবায়ন এবং এই পুকুরের ইতিহাস ঐতিহ্য উপর গুরুত্ব আরোপ করে শুভেচ্ছা বক্তব্য দেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন অবসর মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল গফফার, মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম ও গোলাম মোস্তফা মল্লিক।

বক্তারা টিয়ে রাজার পুকুরটির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এর ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দেন।

সভার দ্বিতীয় পর্যায়ে পুকুরটির ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রমকে বেগবান করতে ৭ সদস্য বিশিষ্ট একটি ‘আহ্বায়ক কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিতে জাবিদ ইকবাল বাবুকে আহ্বায়ক এবং আমান উল্লাহ মল্লিককে সদস্য সচিব নির্বাচিত করা হয়। নবগঠিত এই কমিটি ঐতিহ্যবাহী এই জলাশয়টি ইতিহাস ঐতিহ্য, প্রচার প্রচারণা, ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ, তথ্য উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, রচনাবলী তৈরি, ও বিবিধ বিষয়ে ঐতিহাসিক রূপ ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন ও জনগণের সাথে সমন্বয় করে কাজ করবে।

এবিষয়ে জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা বেলা ও স্থানীয় উন্নয়ন সংগঠন সুন্দরবন ফাউন্ডেশন সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সুন্দরবন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!