বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

দেবহাটার জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরে মতামতের অভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিদ্যালয়টিতে ১নং ভবন (তিন কক্ষ) ২০০২ সাল এবং ২নং ভবন (দুই কক্ষ) ২০০৯ সাল নির্মিত হলেও ফাটল ধরে পড়া দেয়াল ও ছাদের ক্ষয়জনিত কারণে শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়। বিশেষত বৃষ্টির সময় পানি পড়ে বই-খাতা ভিজে যায়।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হুমাইরা হিমি ও নুসরাত জাহান জানান, বৃষ্টি হলে ক্লাসে আসতে ভয় লাগে।

অভিভাবক আব্দুর রউফ ও মামুন হোসেন বলেন, ভবনের দুরবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমিনা খাতুন বলেন, ছোট শিশুরা শ্রেণিকক্ষ আতঙ্কের মধ্যে পড়াশোনা করছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুক জানান, লবণাক্ত এলাকা ও পাশের মাছের ঘেরের কারণে ভবন দ্রুত ক্ষয় হচ্ছে। বর্তমানে ১০৫ জন শিক্ষার্থীকে জোড়া তালি দিয়ে পাঠদান করতে হচ্ছে। শিক্ষার্থীরা ভয়ে বিদ্যালয়ে আসতে চায় না।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান আলী বলেন, এখানে ৬জন শিক্ষকের মধ্যে ২টি পদ শূন্য রয়েছে এবং দুইটি ভবন চরম ঝুঁকিপূর্ণ। নতুন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যেই ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা সেখ ইদ্রিস আলী জানান, জগন্নাথপুর সহ উপজেলার ৭টি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ, নতুন ভবন নির্মাণের জন্য চাহিদা পাঠানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন জানান, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা চলছে এবং নতুন ভবনের প্রস্তাব প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন ভবন নির্মাণ হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ ও মানসম্মত শিক্ষাপ্রাপ্তি নিশ্চিত করতে পারবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!