বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ‘২৬) বিকাল ৪টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক বিশাল র‌্যালি বের হয়। উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে  র‌্যালি শুরু হয়ে পারুলিয়া বাসষ্ট্যান্ডে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবিরের দেবহাটা উত্তর শাখার সভাপতি রোকনুজ্জান রোকন’র  সভাপতিত্বে ও  দেবহাটা দক্ষিণ শাখার সভাপতি আবু সাঈদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মো. নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার অর্থ সম্পাদক মো. মতিউর রহমান, জামায়াতে ইসলামীর দেবহাটা উপজেলা শাখার আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ছাত্রশিবিরের খুলনা মহানগরীর সাবেক অফিস সম্পাদক মাওলানা মোজাহিদুল আলম, ছাত্রশিবিরের দেবহাটা উপজেলার সাবেক সভাপতি শেখ মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আশিকুজ্জামান আশিক, ছাত্রশিবিরের দেবহাটা উপজেলার সাবেক দায়িত্বশীল জাহাঙ্গীর আলম মিলন, দেবহাটা দক্ষিণ শাখার সেক্রেটারী মারুফ হোসেন, দেবহাটা উত্তর শাখার সেক্রেটারী সাফায়াত হোসেন প্রমুখ।

প্রধান অতিথি নাজমুল ইসলাম বলেন, দেশের সকল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রশিবির কে আরো বেশী করে কাজ করতে হবে। ছাত্রসমাজের আশা-আকাঙ্খার প্রতীকে পরিণত হতে হবে। কল্যাণ মূলক কাজের মাধ্যমেই ছাত্রশিবির ছাত্রসমাজের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে। সকল প্রকার আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্রশিবিরের আপসহীন সংগ্রাম অতীতের ন্যায় আগামীতেও জারি রাখতে হবে।

তিনি আরো বলেন, শত জুলুম নির্যাতন হত্যা করে ছাত্রশিবিরের আদর্শকে স্তব্ধ করা যাবেনা। বরং শাহাদাতের রক্তে রঞ্জিত হয়েই এই কাফেলা আজ আরও বেশি শক্তিশালী ও সুসংহত হয়ে কাজ করছে। তিনি শহীদ আবু সাঈদ, আবরার ফাহাদ এবং ওসমান হাদীর আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের হত্যার যথাযথ বিচার দাবি করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!