শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টানা ১০দিনের ছুটি শেষে আজ থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি, কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে  সাতক্ষীরায় জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত ফলোআপ: কালিগঞ্জে অ স্ত্র সহ ডা কা ত সর্দার ইয়ার আলী আ ট কে এলাকায় স্বস্তি, বেড়িয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য  সাতক্ষীরার কালিগঞ্জে দুটি ক ক টে ল উ দ্ধা র কালিগঞ্জে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য, মামলার আসামীরা প্রকাশ্যে! সাতক্ষীরায় জ্বালানি তেলের দাবিতে স ড় কে আ গু ন জ্বা লি য়ে অ ব রো ধ সাতক্ষীরায় ১৬১ জনকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অ ভি যা নে দু ধ র্ষ ডা কা ত ইয়ার আলী অ স্ত্র সহ গ্রে প্তা র কালিগঞ্জে মা দ ক ব্যবসায়ীর বি রু দ্ধে মা ন ব ব ন্ধ ন ও বি ক্ষো ভ সমাবেশ  গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালীতে বিএনপির এক নির্বাচনী জনসভায় শাড়ি, কম্বল, থ্রি পিস, লুঙ্গি ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টার অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ‘২৬) বিকেলে বামনখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুগিখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কেউ কেউ অর্থ ও বিভিন্ন উপহার দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে এসব ষড়যন্ত্রের জবাব দেবে।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তখন তালা ও কলারোয়ার মানুষের জন্য সর্বোচ্চ বরাদ্দ এনে ব্যাপক উন্নয়ন করা হবে। তিনি আরও বলেন, আমি একজন মজলুম। দীর্ঘ পাঁচ বছর কারাবরণ করেছি। অতীতে সংসদ সদস্য থাকাকালীন এলাকায় উন্নয়ন করেছি। আগামীতে নির্বাচিত হলে অভূতপূর্ব উন্নয়ন বাস্তবায়ন করবো।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি ক্ষমতায় এলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য মাসে ২৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি প্রকৃত কৃষকদের জন্য ৫ হাজার টাকা করে কৃষিভাতা দেওয়া হবে।

জনসভায় যুগিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিক, রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!