শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালায় বিএনপির নির্বাচনী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির নির্বাচনী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা বিএনপির আয়োজনে শনিবার (৩১ জানুয়ারি ‘২৬) সকালে তালা মহিলা কলেজে উক্ত নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কানাডার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাতক্ষীরা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের কন্যা কানতা ইয়া লাম লাম অরনী।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু, উপজেলা মহিলাদলের আহবায়ক মেহরুন নেসা মিনি প্রমুখ।

এ সময় তালা উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপি’র নির্বাচনী পোলিং এজেন্টদেরকে নির্বাচনী আচরণবিধিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!