শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গুরুতর অসুস্থ সাংবাদিক শেখ আব্দুল আলিম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা  ডুমুরিয়ায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সনদ প্রদান  সাতক্ষীরায় পৌরসভার অ বৈ ধ উ চ্ছে দ অ ভি যা ন বি পু ল অ স্ত্র-গো লা বা রু দসহ সুন্দরবনের নানা ভাই বা হি নী র ১২ ডা কা তে র আ ত্ম স ম র্প ণ সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে গাজর চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ  সাতক্ষীরায় প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ক পরামর্শ সভা

সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন নি ষিদ্ধ আওয়ামীলীগ নেতা সরদার মুজিব

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব।

তিনি কলারোয়া উপজেলার নাকিলা গ্রামের চাঁদ আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সরদার মুজিব আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। ৯২ হাজার ভোট পেয়ে নৌকা প্রতীকে জয়লাভ করেন ওয়ার্কার্স পার্টির অ্যাড. মুস্তাফা লুৎফুল্লাহ। সরদার মুজিব ভোট পান ২৩ হাজার ৬০০ ভোট। এরপরের সংসদ নির্বাচনগুলোতে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরদার মুজিবকে আর নির্বাচন করতে দেখা যায়নি।

তবে সরদার মুজিব জানান, তিনি নির্বাচনে লড়াই করতে পারার ব্যাপারে আশাবাদি। বাংলাদেশ নির্বাচন কমিশনারের বিজ্ঞপ্তি অনুযায়ি যদি সাজাপ্রাপ্ত কোন আসামী খালাস পাওয়ার ৫ বছরের মধ্যে নির্বাচন করতে না পারে সেক্ষত্রে জামায়াতের সঙ্গে তার লড়াই হবে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরদার মুজিবের মনোনয়নপত্র জমা দিয়ে ফিরে যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছেন মাগফুর খাঁ নামের আওয়ামী লীগের এক কর্মী। তিনি কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের মিনহাজ খাঁ’র ছেলে। তাকে মানিকনগর গ্রামের ব্যবসায়ি কামরুজ্জামানের উপর ২০১৫ সালের ৪ জানুয়ারি সন্ধ্যায় সরসকাটি বাজারে ইউনিয়ন পরিষদের সামনে মারপিট ও ১০ লাখ টাকা চাঁদার দাবিতে সাত লাখ টাকা ছিনিয়ে নেওয়া সংক্রান্ত দায়েরকৃত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কলারোয়া থানায় জিআর- ১৮০/২৪ নং মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন জানান, মাগফুর খাঁ’কে একটি চাঁদাবাজি ও মারপিটের মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!