
সাতক্ষীরার তালা শহীদ কামেল মডেল হাইস্কুল ও ২১০ নং তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ‘২৫) সকালে ফলাফল প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান।
এ সময় অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা খাতুন, অভিভাবক সাংবাদিক বিএম জুলফিকার রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।