বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা: গ্রে প্তা র কৃ ত দুই আ সা মী কে রি মা ণ্ড শেষে আদালতে সাতক্ষীরায় শিশুদের সুরক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রা ণ গে ল তরুণের সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় স ড় ক দু র্ঘ ট না রো ধে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইউপি সদস্যের নেতৃত্বে শ্যামনগরে পুলিশের ওপর হা ম লা চালিয়ে আ সা মি ছি ন তা ই সাতক্ষীরায় অপ্রতিমসহ নি হ ত সকল শিশুর বি চা রে র দা বি তে প্র তি বা দ সমাবেশ সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল

কলারোয়ায় ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ আপন দুই ভাই আটক

জুলফিকার আলী, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ রুবেল হোসেন (৩০) ও মাসুদ রানা (২২) নামে আপন দুই ভাইকে আটক করেছে বিজিবি সদস্যরা।

তারা হলেন, কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে। শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বিশেষ ফাড়ির বিজিবি ক্যাম্পের নায়েক মিজানুর রহমান জানান-ওই দুই যুবক সাতক্ষীরা ন-১১-০১৪২ নং একটি পিকআপে করে প্রতিনিয়ত মাছের পোনা বিভিন্ন স্থানে নিয়ে যেত।

শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ওই যুবকদ্বয় তাদের পিকআপে করে বড় ধরনের একটি মাদকের চালানা নিয়ে যাচ্ছে। এরই ভিত্তিতে বিজিবি সদস্যরা উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামস্থ সাবানার মোড় থেকে পিকআপ সহ তাদের আটক করে। এসময় সেখানে উপস্থিত লোকজনের সামনে তাদের পিকআপে তল্লাসি চালিয়ে মাছের ড্রামের ভিতরে রাখা ২৫০ বোতল ফেনসিডিল ও ৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল ও ইয়াবার বাজার মূল্য প্রায় ১লাখ ১হাজার ৫শত টাকা। পরে আসামীদের কলারোয়া থানা পুলিশে সোপর্দ করা হয়। এঘটনায় বিজিবির পক্ষ থেকে কলারোয়া থানায় একটি মামলা (নং-১৪ (১২) ২০২০ দায়ের হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান-বিজিবির দায়েরকৃত মামলায় দুই ভাইকে শনিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!