বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন প্রস্তুতি মতবিনিময় সভা

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪০২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- খুলনা-১৫৭৩) এর নির্বাচন প্রস্তুতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা রোড় মোড়স্থ আঞ্চলিক শাখার অস্থায়ী কার্যালয় খুলনা রোড় আঞ্চলিক শাখার ব্যবস্থাপনায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচন উপলক্ষে সাধারণ সদস্যদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা রোড় আঞ্চলিক শাখার উপদেষ্টা গিয়াস উদ্দীন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল বারী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার।

এসময় বক্তব্যে রাখেন সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মীর ওমর আলী, আব্দুল করিম, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ইয়ার আলী, খুলনা রোড় আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তাজেল সরদার প্রমুখ।

এসময় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২২ জন কর্মকর্তা ও বিভিন্ন আঞ্চলিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা রোড় আঞ্চলিক শাখার সভাপতি মো. তপুর আলী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!