শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু

তালায় মাছের সাথে সমন্বিতভাবে হাঁস চাষ করে কৃষক লাভবান

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের লালচন্দ্রপুর গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম একই জমি থেকে আয়ের সফল উদাহরণ দেখাচ্ছেন। শাকদাহ বিলের ১০ বিঘা মৎস্য ঘেরে তিনি শুরু করেছিলেন শতাধিক হাঁসের বাচ্চা দিয়ে। বর্তমানে হাঁসের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪ শতাধিক।

মাছ আর হাঁস একসঙ্গে বেড়ে নিজের নিয়মে খাচ্ছে। হাঁসের চলাচল ও বিষ্ঠা ঘেরের পানিতে প্রাকৃতিক খাদ্য তৈরি করছে, ফলে মাছ দ্রুত বড় হচ্ছে ও খরচ কমছে। হাঁসও বড় হচ্ছে ঝিনুক ও শামুক খেয়ে, আলাদা খাবারের প্রয়োজন কমে গেছে।

ঘেরের কর্মচারী ইউসুফ জানান, দিনে তিন বেলা স্বল্প পরিমাণে খাদ্য দিলেই হয়, যা অন্য ঘেরের তুলনায় অনেক কম।

শফিকুল ইসলাম জানান, আগামী মৌসুমে হাঁসের সংখ্যা কয়েক হাজারে বৃদ্ধির পরিকল্পনা করছেন। ডিম উৎপাদন শুরু হলে খরচ আরও কমবে।

তিনি অন্যান্য কৃষকদেরও উৎসাহ দিয়েছেন একই জমিতে মাছ ও হাঁসের সমন্বিত চাষ করলে আয় বাড়ে ও ঝুঁকিও কমে।

তালা উপজেলা সিনিয়র সৎস্য কর্মকর্তা তারিক ইমাম বলেন, মাছের সাথে সমন্বিতভাবে হাঁস চাষ বেশ লাভজনক। অনেকেই এই সমন্বিত চাষ করে লাভবান হচ্ছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!