শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

খুলনা বেতারে সংবর্ধিত হলেন ড. মির শাহ আলম

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলম এর চাকুরী থেকে অবসর উপলক্ষে খুলনা কেন্দ্রের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
 রবিবার (২০ ডিসেম্বর ) সকালে বেতারের সভা কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র।

কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বসির উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মামুন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি ও অনুষ্ঠানের মধ্যমনি বেতার ব্যক্তিত্ব বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক প্রকৌশলী রাজিউন নাহার আক্তার; বাণিজ্যিক কার্যক্রম ঢাকার উপ-পরিচালক এ বি এম রফিকুল ইসলাম; খুলনা বেতারের উপ-পরিচালক মো. মোমিনুর রহমান, ফরিদ উদ্দিন, শাহনাজ বেগম, রিপন কুমার ভদ্র; বার্তা নিয়ন্ত্রক মো. ইলিয়াস; সহকারী পরিচালক সিগ্ধা প্রমুখ।

পরে ড. মির শাহ আলমকে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

খুলনা বেতারের অনুষ্ঠান শেষে শহরের একটি হোটেলে বেতারের নিজস্ব শিল্পী লুবনা হাসান ফারুক মিষ্টির সভাপতিত্বে ড. মির শাহ আলমকে সংবর্ধনা দেয় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর সাতক্ষীরা জেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন, বাণিজ্যিক কার্যক্রম ঢাকার উপ-পরিচালক এ বি এম রফিকুল ইসলাম; সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম আক্তারুল ইসলাম, মো: কামরুল ইসলাম, মো: আব্দুল মাতিন; ফরিদপুর মধুখালী ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি এম এম গোলাম সারোয়ার; মো: ইমরান হোসেন, ইকবাল আলম চৌধুরী, মো: রবিউল ইসলাম, মো: রুবেল হোসেন, মো: আরিফুল ইসলাম, শেখ হাবিবুর রহমান প্রমুখ।      

উল্লেখ্য, বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম সকালে খুলনায় পৌঁছালে প্রথমে তাকে ফুল দিয়ে খুলনায় স্বাগত জানান সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!