শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরায় ছাত্রশিবিরের জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

✍️মুহাম্মদ হাফিজ📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

“সুস্থ দেহ, সুন্দর মন—দ্বীন কায়েমের আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর ‘২৫) সকালে সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজ মাঠে শহর শাখার অন্তর্গত পৌরপূর্ব থানা শাখা বনাম স্কুল বিভাগ দলের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচের উদ্বোধন করেন শহর ছাত্রশিবিরের স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরপূর্ব থানার সভাপতি মোঃ ইমরান হোসেন, স্কুল বিভাগের পরিচালক মোঃ বিল্লাল হোসেন রিপন এবং পৌরপূর্ব সেক্রেটারি জুবায়ের আহমেদ।

নির্ধারিত ৫০ মিনিটের খেলায় দুই দল ১–১ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে স্কুল বিভাগ ৩–১ গোলে পৌরপূর্ব থানা শাখাকে পরাজিত করে সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করে।

মাঠে উপচে পড়া দর্শকের উপস্থিতি খেলায় বাড়তি উৎসাহ ও প্রাণচাঞ্চল্য যোগ করে।

এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার চেতনা, শারীরিক-মানসিক বিকাশ ও ইসলামী আদর্শে উজ্জীবিত জীবন গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!