শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

শ্যামনগরে কিশোর কিশোরী, যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে
ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন নামক প্রকল্পের আওতায় খেলাধুলার মাধ্যমে কিশোর কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করা হয়েছে। 
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ‘২৫) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি কাছারি মাঠে উক্ত খেলাধুলা অনুষ্ঠিত হয়। প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবকদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের মাধ্যমে শারীরিক, মানসিক এবং মনোসামাজিক সুস্থতা বৃদ্ধি, নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতার উপর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, শিশু ও যুবক যুবতীদের অংশগ্রহণমূলক ও একটি সহায়ক পরিবেশ তৈরিতে প্রকল্পটি কাজ করছে। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন সভা,  নিয়মিত খেলাধূলার সেশন আয়োজন ও পরিচালনার মাধ্যমে তাদের জীবনমান, নেতৃত্ব বিকাশ, মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ঝুঁকিপূর্ণ অভিগমন হ্রাস, সুরক্ষা ইত্যাদি বিষয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা সহকারি শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এম.এম. রবিউল ইসলাম, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী আব্দুর রউফ প্রমুখ।
উক্ত খেলায় ছেলেদের প্রীতি ফুটবল ম্যাচ, নারীদের জনপ্রিয় হাঁড়িভাঙা খেলা, চামচ দৌঁড়, বালিস ছোঁড়া, লুডু, পুরুষ অভিভাবকদের হাঁড়ি ভাঙা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম বলেন “বর্তমান সময়ের কিশোর-কিশোরী ও যুবরা বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ, মাদকাসক্তি, মোবাইল আসক্তি, সহিংসতা ও মানসিক চাপের মতো ঝুঁকিতে রয়েছে। এধরনের খেলাধুলা, দলীয় কার্যক্রম ও সাংস্কৃতিক আয়োজন শিশু কিশোর ও যুবদের ইতিবাচক পথে ফিরিয়ে আনবে, আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা সহকারি শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল বলেন, এই প্রকল্পের মাধ্যমে খেলাধুলার পাশাপাশি অংশগ্রহণকারীরা জীবনদক্ষতা অর্জন করছে। যা ভবিষ্যতে তাদের ব্যক্তিগত বিকাশ, পারিবারিক স্থিতিশীলতা ও কমিউনিটির সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!