রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে মৌতলা ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান সাতক্ষীরায় ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী চলে গেলেন সাতক্ষীরার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু, দাফন সম্পন্ন কালিগঞ্জে অ স্ত্রে র মুখে জি ম্মি করে কাঠঘর ও শৌচাগারসহ খুপড়ি ঘর বানিয়ে ২৫ শতক জমি দ খ ল সাতক্ষীরার আলিপুর চেকপোস্টে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতা গ্রে ফ তা র 

সাতক্ষীরায় গ্রেফতার মেহেরপুরের ক্যাসিনো সম্রাট লিপু ও তার সহযোগী আলমের ১ দিনের রিমাণ্ড মঞ্জুর

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫১৫ বার পড়া হয়েছে

অনলাইন ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপুসহ ও তার সহযোগী মুছাঈদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (২০ অক্টোবর ‘২৫) মামলার তদন্তকারি কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মিনহাজউদ্দিনের ১০ দিনের রিমাণ্ড আবেদন শুনানী শেষে জ্যেষ্ট বিচারিক হাকিম ৩ য় আদালতের বিচারক মাসুমা আক্তার আগামি ২২ অক্টোবর তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামীরা হলেন, মেহেরপুর জেলার শিবপুর গ্রামের মোঃ জিনারুল ইসলামের ছেলেমোরশেদুল আলম লিপু গাজী (২৮) ও একই জেলার বামনপাড়া গ্রামের মাসুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)।

মামলার বিবরনে জানা যায়, সাতক্ষীরার ঘোষপাড়ার আব্দুল মালেকের ছেলে রুহুল আমিনকে ক্যাসিনো সামগ্রীসহ গত ৫ অক্টোবর রাতে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পরদিন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক হেমায়েত হোসেন বাদি হয়ে গ্রেপ্তারকৃত রুহুল আমিন ছাড়াও চারজনের নাম উল্লখ করে তালা ও শ্যামনগরের অজ্ঞাতনামা ১২ জনের নামে মামলা দায়ের করেন। গত ৯ অক্টোবর রাতে বাইপাস সড়ক থেকে পুলিশ তিনটি ল্যাপটপ ও ১৬ টি মোবাইলসহ মেহেরপুরের ক্যাসিনো সম্রাট লিপু ও মুছাঈদ আলমকে আটক করে ১৩ অক্টোবর ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। ১৪ অক্টোবর তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ড আবেদন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!