শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু

বয়স্ক পঙ্গু মোমতাজ সানাকে হুইলচেয়ার উপহার দিল আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১২ নং খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের বয়স্ক পঙ্গু অসহায় মোমতাজ সানা (৮০) কে হুইলচেয়ার উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন”।

মঙ্গলবার (৭ অক্টোবর ‘২৫) সকালে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে হুইলচেয়ারটি মোমতাজ সানার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মানবিক এই উদ্যোগ এলাকায় প্রশংসার জোয়ার তুলেছে।

আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধ মোমতাজ সানার অসহায় অবস্থার কথা জানার পর তারা হুইলচেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন।

তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। আমরা সবাই মিলে যদি পঙ্গু ও অসহায় মানুষদের পাশে দাঁড়াই, তাহলে তাদের জীবন আরও সুন্দর হবে।

হুইলচেয়ার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, অর্ক মজুমদার, সুমন ইসলাম ও মো. রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।

সংগঠনের সদস্যরা আরও জানান, ভবিষ্যতেও তারা সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!