শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

শ্যামনগরে কোরবানীর পশু কাটার সময়ে একজনের মৃত্যু

✍️ মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে কোরবানীর পশু কাটার সময়ে আব্দুল হাই শেখ (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঈদ উল আজহা’র দিন শনিবার (০৭ জুন’২৫) দুপুর একটার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে ঘটনাটি ঘটে। তিনি একই এলাকার গোলাপ শেখের ছেলে।

মৃতের নিকটাত্মীয় মোঃ শরীফ উদ্দীন জানান, আব্দুল হাই চাঁদনীমুখা ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। পরক্ষণে প্রতিবেশী খালিদ হোসেনের ডাকে সাড়া দিয়ে তার পশু কোরবানীতে অংশ নেয়। একপর্যায়ে চামড়া ছাড়ানো শেষ হলে তিনি মাংস কাটার সময়ে হৃদরোগে আক্রান্ত হন।

দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। তবে সাতক্ষীরা পৌছানোর আগেই পথিমধ্যে আব্দুল হাইয়ের মৃত্যু হয়।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম তার মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান দুই পুত্র ও কন্যার জনক আব্দুল হাইকে শনিবার বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!