শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটায় ট্রলির সঙ্গে ধাক্কা লেগে মোটর সাইকেল চালকের মৃত্যু

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ট্রলির সঙ্গে ধাক্কা লেগে ভাড়ায় চালিত এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে’২৫) সকাল ৮টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম- আব্দুর রহমান ওরফে আব্দার (৫৫)। তিনি দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের জুম্মান গাজীর ছেলে।

কোমরপুর গ্রামের আব্দুল মতিন জানান, তার বাবা আব্দুর রহমান মটর সাইকেল ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শাঁখরা বাজার থেকে এক যাত্রীকে নিয়ে তিনি কুলিয়া বাজারের উদ্দেশ্যে বের হন। সকাল ৮টার দিকে তার বাবা কুলিয়া ইউনিয়ন পরিষদের নিকটবর্তী পীর নৈমুদ্দিন সড়কের মুখের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবহনকারি ট্রলিতে মটর সাইকেলে থাকা ব্যাগ বেঁধে যায়। এতে তিনি মাটিতে পড়ে গেলে ট্রলির চাপায় ঘটনাস্থলেই মারা যান।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!