শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

গোপালগঞ্জের কাশবন সাহিত্য পত্রিকা”র পুরস্কার পেলেন জনকন্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের “কাশবন সাহিত্য পত্রিকা”র আয়োজনে শুত্রুবার (২৫ এপ্রিল ‘২৫) বিকাল সাড়ে ৩টায় গোপালগঞ্জ পৌর অডিটোরিয়ামে এ পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। কাশবন সাহিত্য পত্রিকা”র সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা ফিটস ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি লেখক- সম্পাদক ড.গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি ছিলেন রাজধানীর বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের অধ্যাপক কবি আকমল হোসেন খোকন, কাশিয়ানী জয়নগর ইয়ার আলী খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রণব কুমার রায়, বিশিষ্ট শিল্পপতি ও জে. কে. পলিমার ইন্ড্রাস্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. কামরুজ্জামান সিকদার, এস.এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক সুমাইয়া খানম। অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন কাশিয়ানী পিঙ্গুলিয়া মাদ্রাসার শিক্ষক কবি সুলতানুল আলম খান। গোপালগঞ্জ “কাশবন সাহিত্য পত্রিকা পুরস্কার – ২০২৪” এর বাংলা কবিতা/গবেষণা ও সাহিত্যিক রচনা/কথাসাহিত্য/ভ্রমনসাহিত্য/নারী শিক্ষা, নারী প্রগতি ও সমাজ শৃঙ্খলা/প্রকাশনা/পত্রিকার সম্পাদনা ও সাহিত্য রচনা/ মানবিক সাংগঠনিক দক্ষতা/পঞ্চকবির গান ও বিশুদ্ধ সংগীত চর্চা/শিক্ষা ও গবেষনায় অবদানে রাখায় প্রতিবছরের ন্যায় ২০২৪ সালে বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞ বিচারকমন্ডলী ১৯জন গুণী ব্যক্তিকে নির্বাচিত করেছেন। নারী শিক্ষা, নারী প্রগতি ও সমাজ-শৃঙ্খলা গবেষনায় অবদান রাখায় বিশিষ্ট লেখক, গবেষক, কোর মাস্টার ট্রেইনার (USAID) ও সার্টিফাইড ফেলো (USAID), ইউনিভার্সিটি সাউথ এশিয়ার শিক্ষক এবং দৈনিক জনকন্ঠ পত্রিকা”র উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ বিজ্ঞ বিচারকমন্ডলী কর্তৃক মনোনীত হওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর তাকে পুরস্কার তুলে দেন।

এদিকে দৈনিক জনকন্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ “কাশবন সাহিত্য পত্রিকা”র পুরস্কার অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!