শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সমন্বয় সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের উপস্থিতিতে কমিউনিটি থেকে অপুষ্টি দুর করার সম্ভব্য উপায় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল ‘২৫) ওয়ার্ল্ড ভিশন অর্থায়নে এবং সুশীলন ও রাইট টু গ্রো প্রজেক্টের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান। অপুষ্টি দুর করণে মূল্য আলোচনা রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ  শফিকুল ইসলাম।

বক্তব্য দেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম মঈনুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী সঞ্জয় মন্ডল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সীমান্ত কুমার, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, সিডিও মিজানুর রহমান, কমিউনিটি ক্লিনিক গ্রুপের সালাউদ্দীন আহম্মেদ প্রমুখ।

মাল্টিমিডিয়ার মাধ্যমে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্রো প্রকল্পের প্রোগ্রামার ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অয়িসার আবেদা সুলতানার পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রাইট টু গ্রো প্রকল্পের মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী,  সহ কমিটির সদস্যগন।

এসময় সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুর অপুষ্টি দূরীকরণ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। এছাড়া শিশুদের মায়েদের সচেতন করার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত পুষ্টিকর খাবার প্রদান করার পরামর্শ প্রদান করেন বক্তরা। এছাড়া ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের আওতায় উপজেলার ৪টি ইউনিয়নে প্রায় ৫ হাজার শিশুর পরিবারকে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। যার মাধ্যমে শিশুর পুষ্টিগুন নিশ্চিত করার পাশাপাশি উক্ত পরিবারগুলো বিভিন্ন আয়বর্ধনমূলক সেবা পেয়ে তাদের স্বচ্ছলতা ফিরছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!