শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু

তালায় উত্তরণের পক্ষ থেকে ল্যান্ডস্কেপের চেক বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

বেসরকারী সংস্থা উত্তরণের ল্যান্ডওয়াটার প্রকল্পের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১২ টায় সংস্থার জাতপুর সেন্টারে ল্যান্ডস্কেপের চেক বিতরণ করা হয়।

এ সময় সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের জেয়ালা শালতা উন্নয়ন সংগঠনকে ১২ লাখ এবং তেঁতুলিয়া ইউনিয়নের বাগের বিল উন্নয়ন সংগঠনকে ১২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া উত্তরণের এসআরবিএম প্রকল্পের পক্ষ থেকে মুরগী, ছাগল, হস্তশিল্প ও ক্ষুদ্র ব্যবসার জন্য ১৯৭ জন উপকারভোগিকে ২৫ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের সম্পদ হস্তান্তর করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক শেখ মোঃ রাসেল। অনুষ্ঠানে সভপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। অধ্যাপক মোশারফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, জেলা জামায়াত নেতা আফতাব উদ্দীন, উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তারিক ইমাম, প্রাণিসম্পদ অফিসের শহীদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, মহব্বত আলী, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুব জামায়াতের সভাপতি মুস্তাফিজুর রহমান রেন্টু, বিএনপি নেতা সরদার মনিরুজ্জামান, শিহাব সালেহ, জাতপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মান্নান সরদার, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পানি কমিটি নেতা শেখ সেলিম আক্তার স্বপন, মীর জিল্লুর রহমান. প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, উত্তরণ কর্মকর্তা জাহিন শামস সাক্ষর, জাহিদ আমিন শ্বাশত, এমদাদ হোসেন, দিলীন সানা, তানিয়া সুলতানা প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!