বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সেনাবাহিনীর উদ্যোগে আশাশুনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় বেঁড়িবাধ ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার উদ্যোগে রবিবার (১৩ এপ্রিল ‘২৫) সকালে আনুলিয়া ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন, ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম। 
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ১০৫ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, সাতক্ষীরার  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সিভিলে সার্জন ডা. আব্দুস সালাম , আশাশুনি উপজেলা নিবার্হী অফিসার কৃষ্ণা রায়, পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস প্রমুখ।
এসময় জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম বলেন, দূর্যোগ আক্রান্ত ভুক্তভোগীদের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের ভাঙন কবলিত এলাকার বেড়িবাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে এখানে ৮ শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। 
উল্লেখ্য, গত ৩১ মার্চ আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের দেড়’শ ফুট জায়গা জুড়ে বেঁড়িবাধ ভেঙে খোলপেটুয়া নদী গর্ভে বিলীন হয়ে যায় এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। পানিবন্দি হয়ে পড়ে হাজার হাজার মানুষ। পানিতে ভেসে যায় প্রায় ৪ হাজার বিঘা মৎস্য ঘের এবং ২১ হেক্টর জমির ফসল। বিধ্বস্ত হয় শতাধিক কাঁচাঘর বাড়ি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!