শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্টে গোপালগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়ায় জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময় 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ঢাকা বিভাগীয় (সাউথ) পর্যায়ে গোপালগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় গোপালগঞ্জ জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। 

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১০ এপ্রিল ‘২৫) সন্ধ্যায় গোপালগঞ্জ সার্কিট হাউজে জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক। 

সার্কিট হাউজে এ সময় খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যানেজার ও ক্রীড়া কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। তাদেরকে আরো সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার পথে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। 

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম কবির এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রিকেট খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের সকলকে জার্সি ও ট্রাকস্যুট উপহার হিসেবে তুলে দেন জেলা প্রশাসক সহ আমন্ত্রিত অতিথিগণ। এসময় খেলোয়াড়বৃন্দ তাদের চ্যাম্পিয়ন ট্রফি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের হাতে তুলে দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!