শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গুরুতর অসুস্থ সাংবাদিক শেখ আব্দুল আলিম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা  ডুমুরিয়ায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সনদ প্রদান  সাতক্ষীরায় পৌরসভার অ বৈ ধ উ চ্ছে দ অ ভি যা ন বি পু ল অ স্ত্র-গো লা বা রু দসহ সুন্দরবনের নানা ভাই বা হি নী র ১২ ডা কা তে র আ ত্ম স ম র্প ণ সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে গাজর চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ  সাতক্ষীরায় প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ক পরামর্শ সভা

সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবের শ্বাশুড়ির মৃত্যু, বাদ আছর জানাজা

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের শ্বাশুড়ি জোবাইদা খাতুন (৭৯) মৃত্যু বরন করেছেন (ইন্নালিল্লাহি–রাজিউন)। তিনি শুক্রবার (২৮ মার্চ ‘২৫) বেলা ১১ টা ৫০ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত সামছুদ্দীন বিশ্বাসের স্ত্রী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার বাদ আছর মরহুমার গ্রামের বাড়ি ছয়ঘরিয়া জামে মসজিদের সামনে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

এদিকে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!