শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

কালিগঞ্জে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় রমজানের শেষ সময়ে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক টুকরো ঈদের আনন্দ বয়ে আনলো মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ)।

বৃহস্পতিবার (২৭ মার্চ ‘২৫) সকাল ১০টায় বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী ও আপনজনদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়নের আমীর মাস্টার মোঃ আকবর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের (এসডিএফ) নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম এবং নলতা ইউনিয়ন যুব জামায়াত ইসলামীর দায়িত্বশীল মোঃ আশরাফ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম.জেএফ)এর সাবেক সভাপতি মাসুমা সেরমিজ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা ও স্টাফদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, আরিফ হোসেন, আবুল কাশেম, আব্দুল্লাহ, রহিমা খাতুন, আবুল হুসাইন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। এ ধরনের মহতী উদ্যোগ সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ভালোবাসা ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ।

অতিথিরা তাদের বক্তব্যে এমজেএফ-এর এই মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবান মানুষদের ভবিষ্যতে এমন আরও উদ্যোগ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। উপস্থিত শিক্ষার্থীরা উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত হয় এবং তাদের হাসিমুখ পুরো আয়োজনকে আরও অর্থবহ করে তোলে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের এমন সহযোগিতা বিশেষ শিশুদের জীবনে আনন্দ ও উৎসবের বার্তা পৌঁছে দেয়, যা সত্যিই প্রশংসনীয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!