শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

“ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যু ঝুঁকি কমান” এই প্রতিপাদ্য সামনে রেখে দেবহাটায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ ‘২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উক্ত এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এমএএইচ মঈনুল, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রকল্প ব্যবস্থাপক জগন্ময় প্রজেস বিশ্বাস, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খায়রুল আলম, আনসার ভিডিপি লিডার রায়হান কবির প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইপিআই কর্মকর্তা সালাউদ্দীন আহম্মেদ।

এসময় স্বাস্থ্য দপ্তরের কর্মী, শিক্ষক, সুধীজন সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় জানানো হয় আগামী ১৫ মার্চ সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। নিকটস্থ টিকাদান কেন্দ্র সহ বিভিন্ন স্থান থেকে ভিটামিন এ ক্যাপসুল গ্রহন করা যাবে। এবছর দেবহাটায় ৬ থেকে ১২ মাস বয়সী ২০৬৫জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪,৩২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ১২১ টি কেন্দ্র চালু থাকবে। প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত থেকে এ ক্যাপসুল প্রদান করবেন। এতে কোন প্রকার ভ্রান্ত না হয়ে নিকটস্থ কেন্দ্র থেকে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদানের আহবান জানানো হয় সভায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!