শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

ভাষা সৈনিক লুৎফর সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

বায়ান্ন’র ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সাতক্ষীরার দেবহাটার ভাষা সৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সংগঠন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধোপাডাঙ্গায় প্রয়াত এ ভাষা সৈনিকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য মোখলেছুর রহমান, রবিউল ইসলাম, নাজিম উদ্দিন, আবুল হোসেন, সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুন সহ বীর মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি ও সুধীজন।

সাতক্ষীরা জেলার অন্যতম বিদ্রোহী পুরুষ ছিলেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করেছেন দেবহাটার ধোপাডাঙ্গা গ্রামে। পিতা গোলাম সাত্তার সরদার ও মাতা জয়নুর নেছা খাতুন। ১৯৩২ সালের ৩০ এপ্রিল জেলার বৈচনা গ্রামে মামার বাড়ীতে জন্মগ্রহন করেন তিনি। ছোট থেকেই লুৎফর রহমান সরদার বেশ সাহসী ও প্রতিবাদী স্বভাবের ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এই মহান নেতা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!