শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ‘২৫) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেয়া হয়।

১৪ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পুরো ১০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে ম্যানেজমেন্ট বিভাগের খেলোয়াররা। জবাবে গণিতের খেলোয়াড়রা ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয়। ম্যান অব দ্য ম্যাচ হন গণিত বিভাগের মাহমুদুল মহিব। একই বিভাগের মো. ইয়াছিন আরাফাত টুর্নামেন্ট সেরার কৃতিত্ব অর্জন করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, খেলায় হারা বা জেতা নয়; অংশগ্রহণ করাই বড় কথা। যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা বিভাগ বা ক্রীড়া কোটায় ভর্তি হয় না। তারপরও আশা করি এখান থেকে তারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করে নেবে। আমাদের কৃতি শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। যাতে করে আমরা তাদের নিয়ে গর্ব করতে পারি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, একটি প্রাণবন্ত ফাইনাল ম্যাচ উপহার দেয়ার জন্য উভয় দলকে অশেষ ধন্যবাদ। আমি প্রত্যাশা করি, আন্তঃবিভাগ থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে যেসকল প্রতিযোগিতার আয়োজন করা হয়, এসব প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে। তারা বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনবে।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান জয়ী ও বিজিত দলকে অভিনন্দন জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে ক্রীড়া কমিটির আহ্বায়ক ও আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমান ও শরীর চর্চা দপ্তরের সহকারী পরিচালক বাবুল মণ্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!